কলাপাড়ায় সমুদ্রে মাছ ধরায় বিরত থাকা ১৮ হাজার জেলে পরিবার পাচ্ছে ৪০ কেজি করে চাল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় সমুদ্রে মাছ ধরায় বিরত থাকা ১৮ হাজার জেলে পরিবার পাচ্ছে ৪০ কেজি করে চাল

কলাপাড়ায় সমুদ্রে মাছ ধরায় বিরত থাকা ১৮ হাজার জেলে পরিবার পাচ্ছে ৪০ কেজি করে চাল




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।  কলাপাড়ার ১২ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ১৮ হাজার ৩০৫ জেলে পরিবার পাচ্ছেন ৪০ কেজি করে বিশেষ ভিজিএফএর চাল। ইতিমধ্যে এ পরিমান কার্ডধারী জেলেদের চাল উত্তোলনের জন্য খাদ্যগুদামে ছাড়পত্র দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট চেয়ারম্যান ও মেয়রদের চাল উত্তোলন করে ঈদের আগেই বিতরণের নির্দেশ দেয়া হয়েছে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মনোজ কুমার সাহা জানান, কার্ডধারী সকল জেলেরা ৪০ কেজি করে চাল পাচ্ছেন।

২০ মে থেকে শুরু হওয়া ৬৫ দিনে সমুদ্রে মাছ ধরায় বিরত থাকা প্রত্যেক জেলে পরিবারকে প্রথম মাসের জন্য এ চাল সরকারিভাবে প্রদান করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অনুপ কুমার দাশ জানান, চাকামইয়া ইউনিয়নে ৮০৬ জেলে পরিবার, টিয়াখালী ইউনিয়নে ৫৩৪, লালুয়ায় ২৫৭৭, মিঠাগঞ্জে এক হাজার, নীলগঞ্জে ১৩৮৮, মহিপুরে ২২৩২, লতাচাপলীতে ২২৯২, ধানখালীতে ১১২০, ধুলাসার ১৭৪৮, বালিয়াতলী ১১০৫, ডালবুগঞ্জ ১৩৩৬, চম্পাপুর ৯৪৭, কুয়াকাটা পৌরসভায় ১১০০ এবং কলাপাড়া পৌরসভায় ১২০ জেলে পরিবার ৪০ কেজি করে চাল পাচ্ছেন।

ইতিমধ্যে খাদ্যগুদাম থেকে চাল উত্তোলণ শুরু হয়েছে। ঈদের আগেই এ চাল বিতরণ করা হবে বলে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস সুত্র নিশ্চিত করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD