তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় সন্ত্রাসীদের অস্ত্রের কোপে গুরুতর জখম হয়েছে যুবক মিলন তালুকদার। একই এলাকার রাকিবুল তালুকদার, মানর, জসিম, রফিক ও শাহজাহানের নতৃত্বে ১৫/১৬ সন্ত্রাসী শনিবার দুপুরে মিলনের বাড়িঘরে সশস্ত্র হামলা চালায়। মিলনের ঘর কুপিয়ে তছনছ করে।
মিলনকে অবরুদ্ধ করে রাখা হয়। কলাপাড়া থানা পুলিশ গিয়ে মিলনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মিলনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Reporter Name 

















