তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাইছয়া বাজারে মাত্র এক বছর আগে নির্মান বাজারে গাইড ওয়ালসহ সড়ক নদীতে ধসে পরেছে। যে কোন সময় সড়কটি ধসে পরে বড় ধরনের দুর্ঘটনার পাশাপাশি যোগাযোগ বিচ্ছিন্নের শঙ্কা দেখা দিয়েছে। সাধারণ মানুষ ভিন্ন কোন পথ না থাকায় তেগাছিয়া বাজারের সড়ক দিয়ে হোন্ডা, টমটম, অটোবাইকে ঝুঁকিপুর্ণ চলাচল করছে।
স্থানীয়রা জানান, মাত্র এক বছর আগে নির্মাণ করা বর্তমানে সড়কটি ধসে যাওয়া রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া প্রয়োজন। নইলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।
মিঠাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন জানান, বিষয়টি এলজিইডি কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টি তারা দেখবেন।
কলাপাড়া উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান জানান, বিষয়টি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞপ্তি :
সংবাদ শিরোনাম:
কলাপাড়ায় মাত্র এক বছর আগে নির্মাণ করা গাইড ওয়ালসহ সড়ক ধসে পরেছে নদীতে
-
Reporter Name - প্রকাশের সময় : 06:30:04 pm, Monday, 16 September 2019
- 17 সংবাদটি দেখা হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


















