কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত




কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় মন্নান শিকদার (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটর সাইকেল চালক মিজান (২২) । মঙ্গলবার দুপুর দুইটার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মন্নান উপজেলার নীলগঞ্জ ইউপির নাওভাঙ্গা গ্রামের মৃত শাহ আলম শিকদারের ছেলে।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে পাখিমারা থেকে কলাপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন মটোরসাইকেল চালক মিজান। এসময় ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা মান্নানের গায়ে মটোরসাইকেলের ধাক্কা লাগলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। আহত হন মটোরসাইকেল চালক মিজান। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মান্নাকে মৃত ঘোষণা করেন।

 

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে মৃতদেহের সুরতহাল শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD