কলাপাড়ায় মহিলা কাউন্সিলরসহ করোনায় ৫ জনের মৃত্যু,হাসপাতল থেকে এক করোনা রোগী পালিয়েছে Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




কলাপাড়ায় মহিলা কাউন্সিলরসহ করোনায় ৫ জনের মৃত্যু,হাসপাতল থেকে এক করোনা রোগী পালিয়েছে

কলাপাড়ায় মহিলা কাউন্সিলরসহ করোনায় ৫ জনের মৃত্যু,হাসপাতল থেকে এক করোনা রোগী পালিয়েছে

কলাপাড়ায় মহিলা কাউন্সিলরসহ করোনায় ৫ জনের মৃত্যু,হাসপাতল থেকে এক করোনা রোগী পালিয়েছে




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় পৌরসভার সাবেক নারী কাউন্সিলর নাজনিন ফাতেমা বিউটি বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হালদার জানান, কলাপাড়া পৌর শহরের বাসায় বসে প্রথমে তাঁর জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর গত ২৭ জুন করোনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ হয়। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে ২৮ জুন তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

 

নাজনিন ফাতেমা বিউটির স্বামী আহসান উদ্দিন জসিম কলাপাড়া উপজেলার একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক। একইসাথে তিনি কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক।

 

নাজনিন ফাতেমা বিউটির মৃতদেহ বৃহস্পতিবার জোহরের নামাজ বাদ জানাযা শেষে কলাপাড়া পৌর শহরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 

এর আগে গত দুই সপ্তাহের মধ্যে কলাপাড়ায় আরও তিনজন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এবং গতকাল বুধবার রাতে করোনা উপসর্গ নিয়ে একজন মৃত্যুবরণ করেন।

 

এছাড়া বুধবার করোনা সনাক্ত হয়ে ভর্তি হওয়া কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা সড়কের বাসিন্দা আব্দুল্লাহ’র স্ত্রী বুশরা (২০) হাসপাতলে ভর্তি থাকা কালীন বৃহস্পতিবার খুব সকালে হাসপাতাল থেকে পালিয়ে গেছে বলে কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার ডা: জেএইচ খান লেলিন নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD