সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় বিদ‌্যুৎহীন তিন শতাধিক বাড়ি-ঘর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:52:58 pm, Thursday, 21 May 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে এবং অসংখ্য গাছপালা উপড়ে গেছে। একই সাথে তিন দিন ধরে উপজেলায় বিদ‌্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। গত মঙ্গলবার (১৯ মে) থেকে এ অবস্থা বিরাজ করছে।

বৃহস্পতিবার (২১ মে) কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্ম শহিদুল হক এসব তথ‌্য নিশ্চিত করেন। তিনি জানান, ঝড়ে দুই দফায় পাঁচ থেকে সাত ফুট উচ্চতার জোয়ারে বেড়িবাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি ঢুকে ১৪টি গ্রাম প্লাবিত হয়। এতে পানি বন্দি হয়ে পড়েছে অন্তত আট হাজার মানুষ। ভেসে গেছে অসংখ্য পুকুর-ঘেরের মাছ। এছাড়া সাগরের জোয়ারের পানিতে পর্যটন নগরী কুয়াকাটা সৈকতের কয়েকশ’ কাঁচা দোকান ভেসে গেছে।

নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত বলেন, ‘১৬৩টি আশ্রয়কেন্দ্রে প্রায় নব্বই লক্ষ মানুষ আশ্রয় নিয়েছিল। বৃহস্পতিবার সকালে এসব মানুষজন বাড়ি ফিরে গেছে। ঘূর্ণিঝড়ে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনের কাজ দ্রুততার সাথে চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় বিদ‌্যুৎহীন তিন শতাধিক বাড়ি-ঘর

প্রকাশের সময় : 11:52:58 pm, Thursday, 21 May 2020