কলাপাড়ায় বিদ্যালয়ে না এসে বেতন উত্তোলন করেন শিক্ষক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় বিদ্যালয়ে না এসে বেতন উত্তোলন করেন শিক্ষক

কলাপাড়ায় বিদ্যালয়ে না এসে বেতন উত্তোলন করেন শিক্ষক




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।।  কালাপাড়ার ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যায়ের অফিস সহকারী ও সহকারী শিক্ষিকার বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে স্কুলে না এসে নিয়মিত বেতন ভাতা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছাবিনা ইয়াসমিন ছবি দীর্ঘ দিন ধরে পাঠদান না করে স্কুলে অনুপস্থিত থেকে কৌশলে মাসের পর মাস বেতন ভাতা তুলে নিচ্ছেন। একই কায়দায় বিদ্যালয়ের অফিস সহকারী নজরুল ইসলাম শিকদার হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করেন। দীর্ঘ দিন ধরে বেতন ভাতা উত্তোলন করে আসলেও ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক এ ব্যাপারে কোন কথাই বলতে পারেনি। ওই কারনে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের লেখাপাড়া বিঘœ ঘটছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ হারুন শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন শিক্ষিকার অনুপস্থিত থাকার বিষয়টি এলাকায় জানা জানি হলে কিছুদিন তাকে সপ্তাহে দুই একদিন স্কুলে দেখা যায় । তবে অফিস সহকারী নজরুল ইসলাম শিকদার দীর্ঘ দিন ধরে অনুপস্থিত থাকার বিষয়টি এলাকার মানুষের কাছে প্রমানিত।
এব্যাপারে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম শিকদার জানান, শিক্ষিকা ও অফিস সহকারী অনিয়ম সর্ম্পকে এলাকার ছাত্র ছাত্রী অভিভাবকরা একাধিক বার আমাকে জানিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিত্য কুমার হাওলাদার জানান, ছাবিনা ইয়াসমিন ছবি সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হাসান এর স্ত্রী, স্কুলে না আসার বিষয়টি সঠিক নয়। তবে অফিস সহকারী নজরুল ইসলাম তিন মাসের জন্য অর্জিত ছুটিতে রয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) মো: মনিরুজ্জামান খাঁন জানান, এ বিষয়টি আমার কাছে মৌখিক ভাবে অভিযোগ দিয়েছে। ওই স্কুলে আমি পরিদর্শন করে দেখি ছাবিনা ইয়াসমিন কে সেদিন স্কুলে পেয়েছি তবে অফিস সহকারী নজরুল শিকদারকে পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD