সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় বাংলাদেশ ডেনমার্ক মৈত্রী সেতুর কংক্রিটের ঢালাই ভেঙ্গে রড বের হয়ে গেছে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:41:27 pm, Sunday, 21 June 2020
  • 11 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়ায়

তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়খালী ইউনিয়নে বাংলাদেশ ডেনমার্ক মৈত্রী সেতুর একটি পাইল এবং একটি পাইলের উপরের স্লাবের নিচের অংশ বালুবহনকারী বাল্কহেডের থাক্কায় সেতুটির কংক্রিটের ঢালাই ভেঙ্গে রড বের হয়ে গেছে।

চৌরাস্তার বাজার স্থানীয়রা জানায়, শনিবার সকালে বালুবহনকারী ‘এমবি সিরাজ এন্টার প্রাইজ এসমাইল এন্ড আজমাইলের’ ধাক্কায় সেতুর এমন ক্ষতিসাধন হয়েছে। স্থানীয়রা এনিয়ে সেতুটির ক্ষতির শঙ্কা প্রকাশ করছেন। বাল্কহেডের স্টাফরা জানায়, বালু খালাশ করে ফেরার পথে অসাবধানতাবশত সেতুর পাইল ও স্লাবের সঙ্গে ধাক্কা লেগে যায়। এবং বাল্কহেডটি সেতুর নিচে আটকে যায়। ব্যবসায়ী রিয়াজ তালুকদার জানান, বালু বোঝাই এসব বাল্কহেড চলাচলের সময় সেতুতে ধাক্কা লাগে। পাইল এবং পাইলের উপরের স্লাবের নিচের পাথরের ঢালাই ভেঙ্গে রড বের হয়ে গেছে (যার ওপরে গার্ডার সেট করা হয়েছে)।

টিয়াখালী-নিশানবাড়িয়া-চাকামইয়া দোন নদীর ওপর নির্মিত এ সেতুর এমন ক্ষতিতে মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। কলাপাড়া পৌরশহর থেকে চাকামইয়া-তালতলী-তারিকাটাসহ কয়েকটি ইউনিয়নের সঙ্গে যোগাযোগের সেতুটি ২০১০ সালের ৭ জুলাই উদ্বোধন করা হয়। ডেনমার্কের রাষ্ট্রদূত মিঃ এইনার হেবোগার্ড জেনসন সেতুটির উদ্বোধন করেন। ফলে হাজার হাজার মানুষ যানবাহন চলাচলে এক নতুন দিগন্তের সূচনা ঘটে। ডেনমার্ক সরকারের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সেতুটি নির্মাণ করে।

কলাপাড়াএলজিইডির উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মহর আলী জানান, বাল্কহেডটি আটকে দেয়া হয়েছে। ক্ষয়ক্ষতি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, খবরটি শোনার পরেই স্থানীয় চেয়ারম্যানকে এবং এলজিডির প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় বাংলাদেশ ডেনমার্ক মৈত্রী সেতুর কংক্রিটের ঢালাই ভেঙ্গে রড বের হয়ে গেছে

প্রকাশের সময় : 05:41:27 pm, Sunday, 21 June 2020