কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিতে ঘর তুলতে গিয়ে মারধরের শিকার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিতে ঘর তুলতে গিয়ে মারধরের শিকার

কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিতে ঘর তুলতে গিয়ে মারধরের শিকার

।। সংবাদ সম্মেলনে অভিযোগ।।




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ার মনষাতলী গ্রামের এক দরিদ্র পরিবারের নিজস্ব জমিতে নির্মাণাধীন ঘর ভেঙ্গে দেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন উত্তর মনসাতলী গ্রামের ভূমিহীন কৃষক মোঃ আঃ হাইসহ কয়েকটি পরিবার। এর পক্ষে বুধবার বেলা ১১টায় এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবুল বশার।

 

তিনি জানান, তার বাবার বন্দোবস্ত পাওয়া এক একর ৪৪ শতক জমিতে তার বোন আকলিমা বেগম ঘর তোলার কার্যক্রম করছিলেন। এসময় মহিপুর ভূমি অফিসের পিয়ন আব্দুর রাজ্জাক প্রথমে মোবাইল ফোনে ঘর তুলতে নিষেধ করেন। পরের দিন ২৪ জানুয়ারি, বিষয়টি জানতে চাইলে ওই পিয়ন ৪০ হাজার টাকা দাবি করেন। যা না দেয়ায় ২৫ জানুয়ারি কলাপাড়ার সহকারী কমিশনার ভূমিকে ভুল বোঝানো হয়েছে। এবং নির্মানাধীন ঘরের মালামাল ভাংচুর ও তছনছ করা হয়েছে। ভূমি অফিসের ওই পিয়ন কোন টাকা পয়সা চায়নি বলে তিনি দাবি করেন।

 

সহকারী কমিশনার ( ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, ওটা সম্পুর্ণ খাস জমি। যেখানে বেকু মেশিনে মাটি কেটে প্লট করে ঘর তোলার চেষ্টা করছিল। স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তারা গিয়ে মৌখিকভাবে নিষেধ করলে আবুল বশার গালাগাল করে।

 

এমনকি স্থানীয় এক ব্যক্তি এবিষয়ে সরকারি কাজে সহায়তা করলে তাকে মারধর করা হয়েছে। টাকাপয়সা চাওয়ার মিথ্যা অজুহাত তুলে গোটা বিষয়টি অন্যখাতে প্রচারের ধান্ধা করা হচ্ছে। মূলত সরকারের বিপুল পরিমান খাস জমি দখল করাই ছিল ওই চক্রের মূখ্য উদ্দেশ্য। যা উদ্ধার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD