সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় ফুটবল খেলতে গিয়ে এক যুবকের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:30:16 pm, Tuesday, 4 May 2021
  • 22 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় ফুটবল খেলতে গিয়ে ইলিয়াছ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লালুয়া ইউপির মহল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ইলিয়াছ হোসেন ওই ইউপির নয়াপাড়া গ্রামের ফোরকান পাহলানের ছেলে। খেলায় অংশগ্রহণকারী মো. এরশাদ জানান, ওই এলাকায় নান্নু বিশ্বাসের ঘেরে ফুটবল খেলছিলাম ইলিয়াছসহ আরো বেশ কয়েকজন বন্ধু। এ সময় গোল দেয়ার লক্ষ্যে বলে কিক দেয়ার পর ইলিয়াছ মাটিতে লুটিয়ে পড়েন।

আরেক বন্ধু হৃদয় জানান, আমার কাছে বল চেয়ে নিয়ে কিক দেয়ার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। অনেক চেষ্টা করেও তাকে দিয়ে আর কথা বলাতে পারিনি।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. অনুপ কুমার জানান, হাসপাতালে নেয়ার অন্তত ২০ মিনিট আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে তার সঠিক কারণ জানাতে পারছিনা। তবে সঙ্গের বন্ধুরা যারা নিয়ে এসেছেন তারা আমাকে জানিয়েছে, বলে কিক দিয়ে মাথা ঘুরে মাটিতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। আমরা পুলিশকে অবহিত করেছি।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, হাসপাতাল থেকে আমাদের সংবাদ দিলে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় ফুটবল খেলতে গিয়ে এক যুবকের মৃত্যু

প্রকাশের সময় : 10:30:16 pm, Tuesday, 4 May 2021