কলাপাড়ায় পৌর নির্বাচনী সহিংসতা, পৌর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় পৌর নির্বাচনী সহিংসতা, পৌর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

কলাপাড়ায় পৌর নির্বাচনী সহিংসতা, পৌর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

কলাপাড়ায় পৌর নির্বাচনী সহিংসতা, পৌর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও সভা




তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি॥ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম দীপ্তকে কুপিয়ে জখম করার ঘটনায় পৌর ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান শুভকে আসামী করায় মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘটনায় জড়িত বিএনপি- জামায়াত শিবির ক্যাডারদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে পৌর শহর ছাত্রলীগ নেতুবৃন্দ।

 

বৃহস্পতিবার বেলা একটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে ছাত্রলীগ নেতা দীপ্তকে রাতের আঁধারে কুপিয়ে জখম করে।

 

এ ঘটনায় দীপ্তর মা সেলিনা বেগম বাদী হয়ে পৌর ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান শুভ ও রুদ্রকে আসামী করে মামলা দায়ের করে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা নাছিমুল আলম রাতুর, অহেদ পারভেজ ও মো. মোহাব্বত হোসেন।
বক্তারা দাবি করেন, পৌর নির্বাচনকে বিতর্কিত করার জন্য বিএনপি-জামায়াত শিবির ছাত্রলীগ নেতা দীপ্তকে রাতের আঁধারে কুপিয়ে জখম করে ছাত্রলীগের উপর দোষ চাপাচ্ছে।

 

এ ঘটনায় পৌর ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান শুভসহ দুইজনের নামে মিথ্যা মামলা দায়ের করে। এ মামলা প্রত্যাহারের দাবি জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ। একই সাথে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD