কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তি রক্ষায় দ্বারে দ্বারে ঘুরছে যুবক সুমন হাওলাদার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তি রক্ষায় দ্বারে দ্বারে ঘুরছে যুবক সুমন হাওলাদার

কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তি রক্ষায় দ্বারে দ্বারে ঘুরছে যুবক সুমন হাওলাদার

কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তি রক্ষায় দ্বারে দ্বারে ঘুরছে যুবক সুমন হাওলাদার




তানজিল জামন জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে গিয়ে এখন চরম বিপাকে পড়েছেন সুমন হাওলাদার।

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামের বাসীন্দা সুমন হাওলাদার কলাপাড়া প্রেসক্লাবে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে শিববাড়িয়া মৌজার তার পৈত্রিক এক একর ৩২ শতক জমির ওপর নজড় পড়েছে একই এলাকার ফারুক সিকদার, মোঃ সুলতান গংদের।

 

ইতোপূর্বে সুমনের ধান কেটে নেয়া হয়েছে। ক্ষেতের চাষ করা ডাল নষ্ট করে দেয়া হয়েছে। এনিয়ে আদালতে মামলা করেছেন সুমন হাওলাদার।

 

বিজ্ঞ আদালত স্থিতাবস্থার আদেশ দিয়েছেন। তাও মানাছে না ওই চক্রটি। এমনকি পুকুরের মাছ পর্যন্ত ধরে নিয়ে গেছে। কেটে ফেলা হয়েছে শতাধিক ফলজ গাছপালা। বর্তমানে মামলা-মোকদ্দমায় জড়ানো হচ্ছে। সুমন আরও জানান, বিবাদী চক্র একাধিকাবার মাদক মামলায় হাজতখাটা আসামি। তার জমিজমা কেটে ধরন নষ্ট করছে।

 

বর্তমানে ওই চক্রের কারনে এখন তার সংসার জীবন অসহনীয় হয়ে উঠেছে। তিনি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এমনকি চেয়েছেন আইনি প্রতিকার।

 

এ ব্যাপারে অভিযুক্ত ফারুক সিকদার জানান, ওই জমি সুমন হাওলাদারের বাবা একজনের কাছে বিক্রি করেছে ৬৪ সালে। যা আমরা কিনেছি। আর ডালসহ শস্য আমরা চাষ করেছি। সুমনের জমিতে তারা কোন দখল চালায়নি। তার অভিযোগগুলো মিথ্যা বলে অস্বীকার করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD