সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:47:46 pm, Monday, 17 May 2021
  • 20 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয় ,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।। বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে পানিতে ডুবে মারা গেছে দুই বছরের শিশু এসমানুর গাজী। সোমবার দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের দাসের হাওলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃত শিশু একই এলাকার কালাম গাজীর ছেলে।

নিহত শিশুর বড় ভাই সজল গাজী জানান, দুপুরে বাড়ির উঠানে প্রতিবেশী শিশুদের সাথে খেলা করছিলো এসমানুর।

এ সময় বাড়ির অভিভাবকরা রান্নাসহ গৃহস্থালী কাজে ব্যস্ত ছিলো। খেলার ছলে সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে উঠানে না দেখে পুকুর পাড়ে খ্ুঁজতে গেলে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জররী বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। ঈদের পর পরিবারের কনিষ্ট শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : 10:47:46 pm, Monday, 17 May 2021