“কলাপাড়ায় নাগরিক সুবিধার দাবিতে মানববন্ধন ও সমাবেশ” Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




“কলাপাড়ায় নাগরিক সুবিধার দাবিতে মানববন্ধন ও সমাবেশ”

“কলাপাড়ায় নাগরিক সুবিধার দাবিতে মানববন্ধন ও সমাবেশ”

“কলাপাড়ায় নাগরিক সুবিধার দাবিতে মানববন্ধন ও সমাবেশ”




তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে পানি বিদ্যুতের সংকট, সড়কের বেহাল দশা, হাসপাতালে চিকি’সা ব্যবস্থার দূরাবস্থা, দূবৃত্ত কর্তৃক জমি দখল, শিক্ষা ব্যবস্থার সংকট, ঘুষ দূর্ণীতিকে বিপর্যস্ত নাগরিকদের মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সামাজিক সংগঠন নাগরিক উদ্যোগ কলাপাড়া।

 

বুধবার বেলা ১১টায় কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চেীধুরী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগের আহবায়ক নাসির তালুকদার। কলাপাড়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি করে সভায় বক্তব্য রাখেন প্রভাষক রফিকুল ইসলাম, শিক্ষক আতাজুল ইসলাম, আবুল হোসেন, দিবাকর সরকার, মতিউর রহমান মতিন, কবির হোসেন প্রমুখ।

 

কলাপাড়া পৌর শহরের অধিকাংশ রাস্তার বেহাল দশা এবং বিদ্যুত গেলেই পানি চলে যায় এ সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি ছাড়াও হাসপাতালে দরিদ্রদের বিনা ভিজিটে চিকিৎসা,টেষ্ট বানিজ্য বন্ধ ও কলাপাড়ায় পল্লী বিদ্যুতের অতিরিক্ত ভৌতিক বিল থেকে মুক্তির দাবি জানান। তাদের এ দাবি পূরণ না হলে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো পৌরবাসীকে সাথে নিয়ে ঘেরাও করার আলটিমেটাম দেন নাগরিক উদ্যোগের সদস্যরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD