সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় দেবরাজকে বাঁচাতে গিয়ে ডুবে মরল নন্দিনীও

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:51:22 pm, Tuesday, 23 March 2021
  • 14 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পুকুর পাড়ে খেলছিল দুই বছর বয়সী দেবরাজ আর ছয় বছরের নন্দিনী। খেলার ছলে পুকুরে পড়ে যায় দেবরাজ। তাকে বাঁচাতে গিয়ে নন্দিনীও ডুবে যায়। একপর্যায়ে দুজনই হলো লাশ।

মঙ্গলবার সকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নন্দিনী নাচনাপাড়া গ্রামের রনজিত মিস্ত্রির মেয়ে ও দেবরাজ একই গ্রামের দিলীপ মিস্ত্রির ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।

স্বজনরা জানান, সকালে দেবরাজকে নিয়ে রনজিতের বাড়িতে যান দিলীপের স্ত্রী। এ সময় নন্দিনী ও দেবরাজ পুকুর পাড়ে খেলা করছিল। খেলার ছলে দেবরাজ পুকুরে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে নন্দিনীও পড়ে যায়। একপর্যায়ে তারা পুকুরে ভেসে ওঠে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় দেবরাজকে বাঁচাতে গিয়ে ডুবে মরল নন্দিনীও

প্রকাশের সময় : 08:51:22 pm, Tuesday, 23 March 2021