কলাপাড়ায় দুই ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী বহিষ্কার Latest Update News of Bangladesh

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




কলাপাড়ায় দুই ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী বহিষ্কার

কলাপাড়ায় দুই ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী বহিষ্কার




তানজিল জামান জয় ,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের অভিযোগে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, শুক্রবার দলের এক বিশেষ সভার সিদ্ধান্তে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক আকন্দ, জাতীয় শ্রমিক লীগের মহিপুর থানা শাখার সাবেক সভাপতি মো. সোহাগ আকন, টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনারশ প্রতীকের সৈয়দ আক্তারুজ্জামান কোক্কা, পৌর যুবলীগের সহ-সভাপতি টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, চাকামইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত,

চাকামইয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো, আল-আমিন ও চাকামইয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রফিক হাওলাদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য এরা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী নৌকা প্রতীকের এসএম রাকিবুল আহসানের বিরোধীতা করে বিদ্রোহী প্রার্থী সৈয়দ আক্তারুজ্জামান কোক্কার আনারস প্রতীকের পক্ষে কাজ করছেন। যা দলীয় সিদ্ধান্তের পরিপন্থী। এব্যাপারে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মশিউর রহমান শিমু জানান, নির্বাচন সংক্রান্ত বিষয় এদের দল থেকে কাউকে বষ্কিারের সুযোগ নেই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD