তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ কলাপাড়া উপজেলার পাখিমারা ও কুয়াকাটায় দরিদ্র জেলেসহ সাধারণ শীতার্ত ২০০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় পাখিমারা বাজারে প্রথমে ১৫০ দরিদ্র নারী-পুরুষকে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির।
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের প্রধান সমন্বয়কারী গণমাধ্যম ব্যক্তিত্ব মুহিববুল্লাহ মুহিবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান তালুকদার, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, গণমাধ্যম কর্মী মেজবাহউদ্দিন মাননু বক্তব্য রাখেন।
এসময় রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদুল ইসলাম রিপন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রয়েল, সাংবাদিক মিলন কর্মকার রাজু, জসিম পারভেজ এবং কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রজেক্ট ও কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে দরিদ্র জেলেসহ সাধারণ মানুষকে কম্বল বিতরণ করা হয়।
Reporter Name 

















