কলাপাড়ায় তিন গ্রাম বিদ্যুতে আলোকিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে ঝড়-বৃষ্টির সতর্কতা




কলাপাড়ায় তিন গ্রাম বিদ্যুতে আলোকিত

কলাপাড়ায় তিন গ্রাম বিদ্যুতে আলোকিত




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ॥  নতুন বিদ্যুতের আলোয় আলোকিত হলো কলাপাড়া উপজেলার খলিলপুর, পূর্ব দৌলতপুর ও মস্তফাপুর গ্রাম। এ তিন গ্রামের ২১২ পরিবার পেল নতুন বিদ্যুত সংযোগ। মঙ্গলবার সন্ধ্যায় গ্রাম বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ মহিব্বুর রহমান।

খলিলপুর মসজিদ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব বলেন, সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের মানুষকে আলোকিত করার প্রতিশ্রুতি দেয়ার জন্য আজকের এই নতুন বিদ্যুতায়ন কর্মসূচি। যা বাস্তবায়নে আমরা সেবক হয়ে কাজ করছি মাত্র। সভাপতিত্ব করেন নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আবদুল মোতালেব তালুকদার, অধ্যক্ষ ড. শহীদুল ইসলাম বিশ^াস, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, মাসুদ নিজামী প্রমুখ। কলাপাড়া পল্লী বিদ্যুত সমিতি সুত্রে জানা গেছে, এক কোটি পাঁচ লাখ ৭৮ হাজার পাঁচ শ’ টাকা ব্যয় পাঁচ দশমিক ৫১৯ কিলোমিটার নতুন বিদ্যুত সংযোগ এখানে স্থাপন করা হয়েছে। মোট ২১২ জন গ্রাহকের মধ্যে ১৯৫ জন আবাসিক গ্রাহক। দেশ স্বাধীনের এতো দীর্ঘ বছর পরে বিদ্যুতের নতুন সংযোগ পেয়ে তিন গ্রামের মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD