কলাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতার র‌্যালী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:49:02 am, Tuesday, 6 August 2019
  • 2 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।।  মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ গণসচেতনতা ও শহর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে কলাপাড়া পৌরসভা। সোমবার বেলা ১১টায় পৌরসভা কার্যালয় থেকে এ উপলক্ষ্যে র‌্যালী বের হয়। শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব ও থানা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।

উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, পৌরমেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ, কলাপাড়ার ওসি মো. মনিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, সিপিপি উপজেলা টিম লিডার মোতালেব হাওলাদারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র‌্যালীতে অংশ নেয়। এর আগে ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সদস্যরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান জানিয়ে শহরে র‌্যালি বের করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কলাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতার র‌্যালী

প্রকাশের সময় : 12:49:02 am, Tuesday, 6 August 2019