কলাপাড়ায় ঠিকাদারের ঘরের দরজা-জানালা পিটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ থানার দুই এসআইর বিরুদ্ধে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় ঠিকাদারের ঘরের দরজা-জানালা পিটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ থানার দুই এসআইর বিরুদ্ধে

কলাপাড়ায় ঠিকাদারের ঘরের দরজা-জানালা পিটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ থানার দুই এসআইর বিরুদ্ধে

কলাপাড়ায় ঠিকাদারের ঘরের দরজা-জানালা পিটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ থানার দুই এসআইর বিরুদ্ধে




তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ কলাপাড়ায় ঠিকাদারের মধ্যরাতে ঘরের দরজা-জানালা পিটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে কলাপাড়া থানার দুই এসআইসহ ৭/৮ জনের বিরুদ্ধে।

 

 

ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের বাসীন্দা ও নির্মানাধীন আরপিসিএল পাওয়ার প্লান্টের ঠিকাদার মো. রুবেল মৃধা কলাপাড়া প্রেসক্লাবে দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, সোমবার দিবাগত রাত এক টার দিকে কলাপাড়া থানার এসআই মোঃ দাউদ ও এসআই জাকির হোসেনসহ ৭/৮ জনের একটি গ্রুপ রুবেল মৃধার বাড়িতে গিয়ে দরজা খুলতে বলেন। তাকে থানায় নিয়ে যাওয়ার জন্য তারা এসেছেন বলে দাবি করেন।

 

এতে ভীত সন্ত্রস্ত হয়ে রুবেল ঘরের দরজা না খোলায় তারা ঘরের দরজা, জানালা পেটাতে থাকে। জানালা খুললে তাকে পিস্তলের ভয় দেখানো হয় বলে রুবেলের দাবি।

 

এসময় তার প্রতিবন্ধী সন্তান এবং স্ত্রী কান্নাকাটি করতে থাকে। এক পর্যায় গ্রামের লোকজন ডাকাডাকি শুনে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কর্মকর্তাদ্বয় লোকজন নিয়ে ফিরে আসেন। এ ঘটনার পর থেকে রুবেল মৃধা নিজেসহ পরিবার পরিজন নিয়ে আছেন চরম আতঙ্কের মধ্যে।

 

এ ব্যাপারে কলাপাড়া থানার এসআই মো: দাউদকে মোবাইল করলে তিনি রিসিভ করেন নি। তবে এসআই জাকির হোসেন সাংবাদিকদের জানান, রুবেল তার বাড়ির এলাকায় পানি উন্নয়ন বোর্ডের রাস্তা কেটে চলাচল অনুপযোগী করার অভিযোগে পানি উন্নয়ন বোর্ড থানায় অভিযোগ করেছে।

 

যার প্রেক্ষিতে ওই এলাকার মেম্বার, চৌকিদার সঙ্গে নিয়ে ওই বাড়িতে তাকে থানায় ডাকার জন্য গিয়েছেন। ঘরের দরজা জানালা পেটানোর এসব অভিযোগ সম্পুর্ণ মিথ্যা বানোয়াট।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD