কলাপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল যাত্রী নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:45:36 pm, Saturday, 13 November 2021
  • 0 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥  কলাপাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল যাত্রী জামাল সিকদার (৬০) মারা গেছেন।

শনিবার বেলা দুইটার দিকে কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের বিশকানি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহতের আত্মীয় শাহআলম জানান, জামাল সিকদার ধানখালীতে বোনের বাড়ি থেকে মাছ ধরে বেচা-কেনা করে আসছিলেন।

জামাল সিকদারের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামে। ঘটনার সময় কলাপাড়া থেকে ধানখালি যাচ্ছিলেন। এসময় একটি মিনি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। স্থানীয়রা জামাল সিকদারকে শঙ্কাজনক অবস্থায় দ্রুত কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক ও হেল্পার পালিয়ে গেছে। কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কলাপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল যাত্রী নিহত

প্রকাশের সময় : 06:45:36 pm, Saturday, 13 November 2021