সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় জেলে নিখোঁজ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:12:26 pm, Thursday, 13 August 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় নদী সাঁতরে ট্রলারে উঠতে গিয়ে শাওন (১৬) এক কিশোর জেলে নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার রাবনাবাদ নদীর আশাখালী মোহনায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শাওনের সন্ধানে তাৎক্ষণিক জেলেরা নদীর বিভিন্ন মোহনায় খোঁজ চালালেও প্রবল স্রোতের টানে সে ভেসে যায়।

স্থানীয় জেলেরা জানান, তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। মায়ের দোয়া ট্রলারটিতে ৯ জন জেলে ছিল। সাগরে ইলিশ শিকারের প্রস্তুতি নিয়ে অপেক্ষমাণ এ ট্রলারটি হাঠাৎ বাতাসের তাণ্ডবে নোঙর করা থেকে ছুটে যায়।

এ সময় শাওন নদী সাঁতরে ট্রলারটির রশি ধরে ট্রলারে উঠছিলো। এ সময় অপর একটি মাছধরা ট্রলার রশির ওপর দিয়ে চলে গেলে সে নদীতে তলিয়ে যায়।

অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ শাওন ফরিদপুরের সালথা থানার মীরকান্দি গ্রামের জাফর শেখের ছেলে বলে জানা গেছে।

ধুলাসার ইউনিয়নের ইউপি সদস্য বাহাদুর ভূইয়া জানান, নিখোঁজ শাওন স্থানীয় জাকির হোসেনের ট্রলারে জেলে হিসেবে কাজ করতো। তার সন্ধানে জেলেরা রাবনাবাদ নদীর বিভিন্ন মোহনায় খোঁজখুঁজি অব্যাহত রেখেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, নদীতে একজন নিখোঁজ হওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় জেলে নিখোঁজ

প্রকাশের সময় : 05:12:26 pm, Thursday, 13 August 2020