সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় ছাত্রলীগ নেতার কব্জি কর্তন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:42:13 pm, Thursday, 29 July 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

পটুয়ায়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাকিবুলকে (২২) কুপিয়ে ডান হাতের কব্জি কর্তন করেছে দুর্বত্তরা।

গতকাল রাত নয়টায় তেগাছিয়া বাজার সংলগ্ন ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তার ভাই রায়হান আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুলকে উন্নত চিকিৎসার জন্য সেবাচিমে প্রেরন করে।

ছাত্রলীগ নেতা রাকিবুল জানান, গতকাল রাত নয়টার দিকে সে তেগাছিয়া বাজার থেকে মটোরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় ব্রিজ সংলগ্ন এলাকায় পৌছলে তাকে এলোপাথারী কুপিয়ে ডান হাতের কব্জি কেটে ফেলে ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তার ভাই রায়হানসহ বেশ কয়েকজন দুর্বত্তরা। এছাড়াও তার বাম হাত এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় ছাত্রলীগ নেতার কব্জি কর্তন

প্রকাশের সময় : 07:42:13 pm, Thursday, 29 July 2021