সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় ছাত্রলীগের সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:36:33 pm, Wednesday, 12 June 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ॥  পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দীর্ঘ ১১ বছর আগে করা ছাত্রলীগের কমিটির নিষ্ক্রিয়তায় ঝিমিয়ে পড়েছে সংগঠনের কার্যক্রম। যা সক্রিয় করতে ছাত্রলীগের কার্যক্রমকে চাঙ্গা করা হয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে মতবিনিময় সভা করা হয়েছে। সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমানের উপস্থিতিতে বিশাল ছাত্র সমাবেশ করা হয়েছে।

এসব কারণে ইর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ গ্রুপ আমিসহ সংসদ সদস্যের ছবি সংবলিত মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছার লাগানো ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে। এনিয়ে সাধারণ ছাত্রসহ দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে প্রতিবাদ মিছিল বিক্ষোভ করেছি। যাতে ইর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ গ্রুপ নানা প্রপাগন্ডা ছড়ায়।

এমনসব এন্তার অভিযোগ এনে ছাত্র নেতা ফয়জুল ইসলাম আশিক তালুকদার সংবাদ সম্মেলন করেন। বুধবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে লিখিত বক্তব্যে আশিক তালুকদার আরও বলেন, চিহ্নিত ওই মহলটি পরিকল্পিতভাবে আমি ও আমার পরিবারকে জড়িয়ে গণমাধ্যমে মিথ্যা বানোয়াট তথ্য প্রদান করে বিভ্রান্তি সৃষ্টি করছে। দলের মধ্যে বিভেদ সৃষ্টির ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে।

আশিক তালুকদার এসব হীন চক্রান্ত থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন। তিনি গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন। তিনি এমনসব অপপ্রচারের তীব্র নিন্দা জানান। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় ছাত্রলীগের সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : 05:36:33 pm, Wednesday, 12 June 2019