সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রানের টিন বিতরনে অনিয়মের অভিযোগে ভূক্তভোগীদের মানববন্ধন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:09:07 pm, Thursday, 4 February 2021
  • 12 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রানের টিন বিতরনে অনিয়মের অভিযোগে সুবিধা বঞ্চিত দরিদ্র পরিবারের সদস্যরা মানববন্ধন পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির এবং সংশ্লিস্ট এনজিও গুড নেইবারস্ বাংলাদেশ এর বিরুদ্ধে প্রকৃত ক্ষতিগ্রস্থদের নাম বাদ দিয়ে স্বচ্ছল পরিবারের মাঝে টিন বিতরনের তালিকা প্রস্তকরেণ। এ বিষয়ে প্রতিকার পাওয়ার জন্য ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হক নিশ্চিত করেন, চাকামইয়া ইউপি চেয়ারম্যান এবং এনজিও কর্মকর্তাদের ডেকে জিজ্ঞাসা করা হয়, তবে এব্যাপারে কোন অনিয়ম হয়নি বলে বলে তারা আমাকে নিশ্চিত করেছেন। এবিষয়ে আরো স্বচ্ছতা নিশ্চিতে উভয় পক্ষকে নিয়ে বসা হবে বলে নির্বাহী কর্মকর্তা জানায়।

তবে অভিযোগে ভুক্তভোগীদের দাবি- তারা ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ হওয়ায় পূর্নবাসনের জন্য ঘরের টিন প্রাপ্তির তালিকায় তাদের নাম অন্তর্ভূক্ত ছিলো। আকস্মীক তাদের নাম বাদ দিয়ে সামর্থবান পরিবারের মাঝে টিন বিতরণ কার্যক্রম শুরু করেছে। এর প্রতিবাদেই বঞ্চিতরা ফুসে উঠেছে।

এব্যাপারে অভিযুক্ত চাকামইয়া ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ত্রান বিতরণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত গুড নেইবারস্ এর কর্মকর্তা জেমস কিরণ একটি মিটিংএ আছে বলে জানায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রানের টিন বিতরনে অনিয়মের অভিযোগে ভূক্তভোগীদের মানববন্ধন

প্রকাশের সময় : 08:09:07 pm, Thursday, 4 February 2021