কলাপাড়ায় ঘর তোলাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত -১ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় ঘর তোলাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত -১

কলাপাড়ায় ঘর তোলাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত -১




তানজিল জামান জয়, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।  পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘর তোলাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় মো. শহিদ মৃধা (৩৫) নামের এক যুবক গুরুত্বর আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব টিয়াখালীর রাজীব তালুকদার বাড়ীর উত্তর পাশে এ ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, টিয়াখালীর বাসিন্দা মৃত্যু মো. মুনসুর আলী তালুকদারের পুত্র মো. আওরঙ্গজেবের রেকর্ডীয় সম্পত্তির কলাপাড়া উপজেলাধীন ১০নং জে এল টিয়াখালী মৌজার এস এ ২৮৮ নং খতিয়ানের ৮৩২, ৮৩৬ ও ৮৩৯ সহ অপরাপর দাতের ৩৯ শতাংশ জমি যার বি বসে খতিয়ান নং ২৫ দাগ নং ৩২২৩ জমিতে সুজন মোল্লার নেতুত্বে জাকির সিকদার, জামাল সিকদার, হারুন হাওলাদার, জামাল মোল্লা, কামাল মোল্লা, আলম সরদার, আবু, সানি ও দুলাল মোল্লাসহ ২৫-৩০ জনের একদল সন্ত্রাসী বাহিনী অবৈধভাবে ঘড় তুলতে যায়।

এসময় ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের মোহাম্মাদ মৃধার পুত্র আহত মো. শহিদ মৃধা আওরঙ্গজেবের পক্ষ হয়ে ওই বাহিনীকে ঘড় তুলতে বাধা দেয়। ফলে সন্ত্রাসীবাহিনী পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে শহিদ মৃধাকে এলোপাতারি কুপিয়ে গুরুত্বর জখম করে।

পরে স্থানীয়রা তাকে গুরুত্বর জখম অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য রবিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ বিষয়ে অভিযুক্ত সুজন মোল্লার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি ঘটনার সাথে সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমি উপজেলা আওয়ামীলীগ অফিসে ছিলাম।

এবিষয়ে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আশ্রাফুল ইসলাম জানান, আহতের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে রেফার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD