কলাপাড়ায় গলায় ফাঁস দেয়া এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় গলায় ফাঁস দেয়া এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কলাপাড়ায় গলায় ফাঁস দেয়া এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কলাপাড়ায় গলায় ফাঁস দেয়া এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার




তানজিল জামান জয়, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নীলগঞ্জ ইউনিয়নে হোসেনপুর গ্রামে আলম হাওলাদারের পুত্র রুবেল হাওলাদার (২২)কে শনিবার সকালে তার বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলুশ।

 

পুলিশ ও আতœীয়দের সুত্রে জানা গেছে, রুবেল ঢাকায় দিনমজুরের কাজ করতো। বেশ কিছুদিন আগে ঢাকায় কাজ ছেড়ে বাড়িতে আসে। তবে বাড়িতে আসার পর থেকেই মাদকাসক্ত ব্যক্তির মত আচরণ শুরু করে। ঘটনার আগে একই ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে রুবেল’র শ্বশুর বাড়ি বেড়াতে গেলে সেখানেও অ-স্বাভাবিক আচরণ করায় শশুর বাড়ি থেকে নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। শুক্রবার রাতে একই শয়ন কক্ষে বাবা ছেলে ঘুমাতে গেলে গভীর রাত পর্যন্ত পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করে দু’জন। পরে বাবা ঘুমিয়ে পরেন। ভোর রাতে সেহরি খেতে উঠে রুবেলের মা ঘরের বাইরে বের হলে গাব গাছের সাথে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রুবেল কে দেখতে পান। পরে পুলিশে অবহিত করলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

 

কলাপাড়া থানার কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ‘স্থানীয় মেম্বার মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ই.ইউ.ডি মামলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD