সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:51:10 pm, Thursday, 29 April 2021
  • 23 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে ওই উপজেলার লতাচাপলী ইউনিয়নের লক্ষীপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীর হাওলাদার জানান, তার জমির বিক্রি করা ঘাস জোড় করে গরু দিয়ে খাইয়ে নেন একই এলাকার মহাসীন হাওলাদার। এর প্রতিবাদ করায় লোহার রড দিয়ে পিটিয়ে জাহাঙ্গীর ও তার স্বজনদের আহত করেন মহসীন ও তার লোকজন। পরে খবর পেয়ে জাহাঙ্গীরের লোকজন এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

লতাচাপলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার জাফর উদ্দিন কুতুব জানান, গুরুতর আহত পাঁচজন হাসপাতালে ভর্তি আছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী জানান, ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১

প্রকাশের সময় : 08:51:10 pm, Thursday, 29 April 2021