কলাপাড়ায় গত ছয় মাসে ২ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার, ৫৫ জন আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় গত ছয় মাসে ২ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার, ৫৫ জন আটক

কলাপাড়ায় গত ছয় মাসে ২ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার, ৫৫ জন আটক

কলাপাড়ায় গত ছয় মাসে ২ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার, ৫৫ জন আটক




কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ছয় মাসে ৫৫ জন মাদক বিক্রেতাকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃতদের দখল থেকে ৬৪ হাজার ৯শত ২৯ পিস ইয়াবা, ১৭ লিটার চোলাই মদ এবং ২ কেজি ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মোট ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

 

 

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরন করে কলাপাড়া থানার অন্তর্গত এলাকায় মাদক বিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ। অভিযান সফল করতে সোর্সের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। যেখানেই মাদক সেখানেই পুলিশী এ্যাকশন। মাদক বিরোধী অভিযান, গ্রেফতার ও মাদক উদ্ধার এখন কলাপাড়া থানা পুলিশের প্রতিদিনের রুটিন ওয়ার্ক। এজন্য পুলিশ কর্মকর্তাদের উৎসাহিত করতে জেলা পুলিশ ও রেঞ্জ পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ গ্রেফতার ও মাদক উদ্ধারকারী পুলিশ কর্মকর্তাকে মাস ভিত্তিক ক্যাটাগরিতে সেরা মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত করা হচ্ছে। যাতে মাদক বিরোধী অভিযানে পুলিশ কর্মকর্তাদের আগ্রহ ও মনোবল আরও বৃদ্ধি পায়।

 

 

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ’প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জিরো টলারেন্স নীতি অনুসরন করে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সাথে কোন আপোষ নেই। সে যেই হোক, সমাজের যেকোন ক্ষমতাধর মানুষ। কাউকে ছাড় দেয়ার কোন সুযোগ নাই। মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হচ্ছে।

 

 

ওসি আরও বলেন, ’গত ১জানুয়ারী ২০২০ থেকে ৩০ জুন পর্যন্ত ১কোটি ৯৮ লক্ষ ৯১ হাজার ৩০০ টাকা মূল্যের ইয়াবা, গাঁজা ও চোলাই মদ জাতীয় মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় ৫৫জনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৪৪টি মামলা করা হয়েছে। এ সকল মামলার অধিকাংশ তদন্ত প্রতিবেদন বিচারের জন্য আদালতে দাখিল করা হয়েছে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD