কলাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:47:54 am, Wednesday, 15 April 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে উপশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সামনে সার ও বীজ বিতরণ করা হয়। কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ মুহিব্বুর রহমান।

এসময় কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হক ও উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান উপস্থিত ছিলেন। গতকাল মঙ্গলবার ৬০ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও পাঁচ কেজি করে আউশ ধানের বীজ প্রদান করা হয়। পর্যায়ক্রমে এ উপজেলার এক হাজার ৬০০ কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কলাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

প্রকাশের সময় : 12:47:54 am, Wednesday, 15 April 2020