বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় করোনা ভাইরাস সংক্রমন এড়াতে লকডাউন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:49:06 pm, Sunday, 14 June 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

তিন শতাধিক পরিবার লকডাউন ( ছবি: সংগৃহীত)

কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় করোনা সংক্রমন এড়াতে ছয় নং ওয়ার্ডের নাইয়াপট্রি এলাকার তিন শতাধিক পরিবারকে লকডাউন করেছে কলাপাড়া উপজেলা প্রশাসন।

রোববার সকালে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার নাইয়াপট্রি এলাকার প্রবেশ ও বাহিরের দুটি সড়ক আটকে দেন।

আগামী ১৪ দিন এ পরিবারগুলো লকডাউন থাকাকালীন তাঁদের সব ধরনের সহায়তা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হবে।

নতুন করে করোনা সংক্রমনের খবরে রোববার নাইয়াপট্রি এলাকার আক্রান্ত ব্যক্তির পরিবারের আট সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

গত ৬ জুন করোনায় আক্রান্ত হয়ে নাইয়াপট্রি এলাকায় ঢাকা ফেরত যুবক পারভেজ(৩০) মারা যায়।

এ পরিবারের সংস্পর্শে থাকা ঢাকা ফেরত চল্লিশোর্ধ মনির ব্যাপারীর গত শনিবার রাতে করোনা সনাক্ত হওয়ায়। পৌর শহরের মধ্যে সবচেয়ে বেশি জনবহুল এই নাইয়াপট্রি এলাকা থেকে করোনা সংক্রমন যাতে দ্রুত ছড়াতে না পারে এজন্য প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করে সার্বক্ষণিক দুই সড়কে আনসার সদস্য মোতায়েন করে।

কিন্তু নানা অজুহাত দেখিয়ে তারপরও ভেতর থেকে অধিকাংশ মানুষকে বের হতে দেখা গেছে। তাদের অনেকে মাছ বাজারে মাছ বিক্রি করেছে সারাদিন।

ম্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়, কলাপাড়া উপজেলায় ২৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ১১ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে এবং দুই জন মারা গেছে।

নাইয়াপট্রি থেকে মোট ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার জানান, লকডাউনের এলাকায় পরিবারগুলো সরকারি সিদ্ধান্ত মানলে তাদের সবধরনের সহায়তা দেয়া হবে।

এজন্য তাদের তালিকা করার উদ্যোগ নেয়া হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, রোববার (১৪ জুন) সকালে নাইয়াপট্রি এলাকা লকডাউন করা হয়েছে।

লকডাউন কঠোরভাবে মানতে সবধরণের ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

কলাপাড়ায় করোনা ভাইরাস সংক্রমন এড়াতে লকডাউন

প্রকাশের সময় : 04:49:06 pm, Sunday, 14 June 2020