কলাপাড়ায় করোনার টিকা পাবে সাত হাজার ৪৩০ জন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় করোনার টিকা পাবে সাত হাজার ৪৩০ জন

কলাপাড়ায় করোনার টিকা পাবে সাত হাজার ৪৩০ জন

কলাপাড়ায় করোনার টিকা পাবে সাত হাজার ৪৩০ জন




তানজিল জামান জয়,কলাপাড়া॥ কলাপাড়ায় রোববার থেকে করোনার টিকা কার্যক্রম শুরু হবে। টিকা দানকে ঘিরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ মাঠ পর্যায়ে টিকাদানকারী কর্মী ও সেচ্ছাসেবকদের প্রশিক্ষন সম্পন্ন করেছে। প্রথম দফায় কলাপাড়া উপজেলায় ৭৪৩ ভায়াল করোনার টিকা এসেছে।

 

যা দিয়ে সাত হাজার ৪৩০ জনকে টিকা দেয়া যাবে। ইতিমধ্যে টিকা দেয়ার জন্য অনলাইনে ১৪০ জন আবেদন করেছেন।

 

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার জানান, উপজেলায় করোনার টিকা কার্যক্রম বাস্তবায়ন করতে ছয়জন নার্স, এফডব্লিউভি তিন জন, সেকমো তিনজনকে দুইদিন করে এবং এমএইচভি ১২ জন ও ইয়ুথ ফোরামের তিনজনকে একদিন করে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

 

গত বৃহস্পতিবার ও শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ প্রশিক্ষণ দেয়া হয়। তিনি বলেন হাসপাতালের অভ্যন্তরে তিনটি বুথে এ করোনার প্রতিশোধক টিকা দেয়া হবে। এ সময় যদি কারো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় এজন্য হাসপাতালে পৃথক দুটি বেডের ব্যবস্থা করা হয়েছে। প্রতিমাসে দুই সপ্তাহ এ টিকা দেয়া হবে।

 

এ টিকা যাতে সবাই দেয় এজন্য মাইকিংসহ ইউনিয়ন পর্যায়েও প্রচারণা করা হচ্ছে বলে তিনি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD