কলাপাড়ায় করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু ,বাড়ি লকডাউন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




কলাপাড়ায় করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু ,বাড়ি লকডাউন

কলাপাড়ায় করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু ,বাড়ি লকডাউন




কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালী জেলার কলাপাড়া থানার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামে করোনার উপসর্গ নিয়ে পিয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

সে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। সোমবার মধ্যরাতে বরিশালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান।

তিনি আরও জানান, মৃত পিয়ারা বেগম ওই গ্রামের আব্দুল আলী চৌকিদারের স্ত্রী। গত প্রায় চার মাস ধরে মেয়ে জামাই মো. মোসলেমের মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের বাড়িতে থাকতেন। তিনি কিডনি, লিভারসহ শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, তার অবস্থার অবনতি হলে রোববার বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনার পরে পুলিশ ও স্বাস্থ্য বিভাগ সেরাজপুর গ্রামে মৃতের জামাইবাড়িসহ আশাপাশের কয়টি বাড়ি লকডাউন করে দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, মৃতের সংস্পর্শে থাকা লোকজনের বাড়ি আপাতত লকডাউন করা হয়েছে। তাদের নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কোভিড প্রটোকলে তার মৃতদেহ দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD