সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় উপকূল জুড়ে ঝড়ো হাওয়া

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:58:22 pm, Tuesday, 28 September 2021
  • 16 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি॥ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপকূল জুড়ে ঝড়ো হাওয়ার সঙ্গে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগারও বেশ উত্তাল হয়ে উঠেছে।

গত ২৪ ঘণ্টায় উপজেলায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এছাড়া গতকাল রাত ১০ টা থেকে টানা বর্ষণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ফলে ঘর থেকে বের হতে না পাড়ায় বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। একই সঙ্গে উপকেূলীয় এলাকায় মঙ্গলবার সকাল থেকে সূর্যের দেখা না মিললেও বাতাসের গতিবেগ বেড়েছে অনেক। পাশাপাশি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি।

এদিকে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছধরা ট্রলারসমূহ নিয়ে নিরাপদে তীরে ফিরে এসেছে সমুদ্রগামী জেলেরা। তবে বৃষ্টির এ ধারা অব্যাহত থাকলে মৌসুমী সবজি চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে বলে জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ।

মহিপুর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম জানান, বৈরি আবহায় সিংহভাগ জেলেরা ঘাটে ফিরে এসেছে। তবে এখন পর্যন্ত কোনো ট্রলার নিখোঁজের খবর পাওয়া যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় উপকূল জুড়ে ঝড়ো হাওয়া

প্রকাশের সময় : 07:58:22 pm, Tuesday, 28 September 2021