সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় ইয়াসে ক্ষতিগ্রস্থ্য এলাকায় কেন্দ্রীয় যুবলীগ নেতার খাদ্য সহায়তা বিতরন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:48:52 pm, Sunday, 13 June 2021
  • 0 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় ইয়াসে লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া বাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্থ্য বুড়াজালিয়া গ্রামে বেড়িবাঁধের উপর আশ্রয় নেয়া দূর্গত মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ।

রোববার দুপুরে বুড়াজালিয়া বিধ্বস্ত বাঁধ পরিদর্শণ করে অসহায় শতাধিক পরিবারকে চাল,ডাল, আলু, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

ইয়াসের তান্ডবের পর থেকে বাঁধ ভাঙ্গা নদীর পানির জলোচ্ছাসে শতাধিক পরিবার ঘরবাড়ি ছেড়ে বাঁধের উপর ঝুপড়ি তৈরি করে আশ্রয় নেয়। এ নিয়ে বিভিন্ন গন মাধ্যমে সংবাদ প্রকাশের পর কেন্দ্রীয় যুবলীগ নেতা খাদ্য সহায়তা নিয়ে দূর্গত এলাকা পরিদর্শণ করেন।

এ সময় তিনি ভাঙ্গা বাঁধ যাতে দ্রুত মেরামত করা হয় এজন্য পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের উর্ধ্বতণ মহলে অবহিত করবেন বলে ক্ষতিগ্রস্থ্য মানুষকে আশ্বাস দেন। এসময় মহিপুর থানা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান বুলেট, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, কলাপাড়া পৌর যুবলীগের সহ-সভাপতি শেখ যুবরাজ, যুবলীগ নেতা অহিদুজ্জামান মুছা, সোহাগ হাওলাদার, রেজাউল করিম খোকন, তুহিন সহ স্থানীয় যবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ বলেন, ঘর্নিঝড় ইয়াস ও পূর্নিমার প্রভাবে সমুদ্র পাড়ের এই এলাকার রামনাবাদ চ্যানেলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভাঙ্গা বাধ দিয়ে গ্রামের পর গ্রাম জোয়ারের পানিতে দফায় দফায় প্লাবিত হচ্ছে। এসব গ্রামের মানুষ আবার স্বাভাবিক জীবন যাপন করবে এমন প্রত্যাশা করছেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

কলাপাড়ায় ইয়াসে ক্ষতিগ্রস্থ্য এলাকায় কেন্দ্রীয় যুবলীগ নেতার খাদ্য সহায়তা বিতরন

প্রকাশের সময় : 07:48:52 pm, Sunday, 13 June 2021