কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় মুসুল্লিদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ইমাম মোয়াজ্জিনের বেতন নিয়ে উপজেলার ধুলাসার ইউনিয়নের বেতকাটাপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাত আটটার দিকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, জুমার নামাজের সময় ইমাম মোয়াজ্জিনের বেতন দিয়ে দুই পক্ষের মুসুল্লিদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে আসরের নামাজ শেষে শালিস মিমাংশা বৈঠকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে একই এলাকার সত্তার, আকাশ, জাকারিয়া, সাইফুল, আক্তার হোসেন, জাকির হোসেন, আবুল হাওলাদার, বেল্লাল হাওলাদার, শুভ হাওলাদার ও গোলাম রাব্বি আহত হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েঠেছ। এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।
Reporter Name 

















