সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান’র বিরুদ্ধে দন্ড সহ গ্রেফতারী পরোয়ানা জারি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:42:57 pm, Monday, 20 May 2019
  • 18 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী )প্রতিনিধি ।।  কলাপাড়ার চাকামইয়া ইউপি চেয়ারম্যান মো: হুমায়ুন কবির কেরামত হাওলাদারকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড সহ তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। সোমবার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এএইচএম ইমরানুর রহমানের আদালত এ আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের এক সন্তানের জননী গৃহবধূ আয়শা বেগম তার স্বামী ইউনুচ মীর সহ দুই জনের নামে গত ২২ জুন ২০১৭ বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার বিষয়ে চাকামইয়া ইউপি চেয়ারম্যান মো: হুমায়ুন কবির কেরামত হাওলাদারকে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এরপর দীর্ঘ দিনেও তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল না করায় বিজ্ঞ আদালত ২৫ সেপ্টেম্বর ২০১৮ ওই চেয়ারম্যানকে শোকজ করেন। কিন্তু এতেও তিনি আদালতে হাজির হয়ে জবাব প্রদান না করায় বিজ্ঞ আদালত ০৭ মে ২০১৯ কেন তাকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হবেনা তা জানতে চেয়ে রুল জারি করেন।

এরপরও তিনি আদালতে এসে জবাব না দেয়ায় বিজ্ঞ আদালত সোমবার চাকামইয়া ইউপি চেয়ারম্যান মো: হুমায়ুন কবির কেরামত হাওলাদারকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড সহ তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

কলাপাড়া থানার অফিসার ইন-চার্জ মো: মনিরুল ইসলাম জানান, বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানা হাতে পেলে আমরা দন্ডপ্রাপ্ত ওই ইউপি চেয়ারম্যানকে দ্রুত গ্রেফতার করে আদালতে সোপর্দ করবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান’র বিরুদ্ধে দন্ড সহ গ্রেফতারী পরোয়ানা জারি

প্রকাশের সময় : 10:42:57 pm, Monday, 20 May 2019