কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে পড়ে বার্জ শ্রমিক নিখোঁজ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে পড়ে বার্জ শ্রমিক নিখোঁজ

কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে পড়ে বার্জ শ্রমিক নিখোঁজ




তানজিল জামান জয়, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ॥  পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর সংলগ্ন নির্মানাধীন শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাজে নিয়োজিত বার্জ টিএলএন এর এক শ্রমিক আন্ধারমানিক নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। গত বুধবার রাতে শ্রমিক মো. সরোয়ার শেখ(৫০) বার্জের ডান র‌্যাম্প লুজ দিতে গিয়ে বার্জের উইঞ্চের লকটি আনলক করার সময় হ্যান্ডেলের আঘাতে নদীতে পড়ে যায়। তাৎক্ষনিক বার্জের অণ্য শ্রমিক ও স্থানীয়রা নদীতে ঝাপিয়ে পড়ে তাকে উদ্ধারের চেষ্টা করলেও সে ¯্রােতের টানে ভেসে যায়।

নিখোঁজ বার্জের শ্রমিকের সন্ধানে বৃহস্পতিবার দুপুরে বরিশাল ফায়ার সার্ভিসের তিন সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ শ্রমিক সরোয়ার শেখ পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার ঢেপসাবুনিয়া গ্রামের আঃ গনি শেখের ছেলে। এ ঘটনায় থ্রি লাইট নেভীগেশন কোম্পানীর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. মনিরুজ্জামান বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ঘটনার সময় উপস্থিত বার্জের শ্রমিক আশরাফুল (৩৫) জানায়, গত ১২ জুলাই তারা এ সেতুর কাজে কলাপাড়া আসে। বার্জের উইঞ্চের লকটি আনলক করার সময় অসর্তকতাবশত হ্যান্ডেলটি হাত থেকে ছুটে যাওয়ায় সরোয়ার শেখের বুকের আঘাত লেগে নদীতে পড়ে যায়।উদ্ধার অভিযানে নিয়োজিত বরিশাল নদী ফায়ার ষ্টেশনের লিডার মো. গিয়াস উদ্দিন ও ডুবুরি রাব্বী শেখ জানান, নদীর গভীরতা প্রায় ১৩ মিটার। নদীর তলদেশে প্রচন্ড ¯্রােত থাকায় বেশিক্ষণ ¯্রােতের বিপরীতে থাকা যাচ্ছে না। তবে তাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD