কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিসিধি॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য এ প্রতিবাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকাল সোয়া ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে এ শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

কলাপাড়া উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, কলাপাড়া থানার ওসি মো. জসীম, গবেষক সাগরিকা স্মৃতি প্রমুখ।

 

অনুষ্ঠানে উপজেলায় বিভিন্ন কর্মক্ষেত্রে সফল রাহিমা বেগমকে পুরস্কৃত করা হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা ছাড়া উপজেলায় কর্মরত দশটি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD