সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় আওয়ামী লীগ নেতার বাসভবন থেকে মিছিলে ইটপাটকেল ছোঁড়ার অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:28:40 pm, Thursday, 23 December 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকার প্রচার মিছিলে ইটপাটকেল ছোঁড়ার অভিযোগ উঠেছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতির বাসভবন থেকে এসব ইটপাটকেল ছোঁড়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ অভিযোগ জানান আওয়ামী লীগ মনোনীত টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু। উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার প্রার্থীর এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক আলোচিত পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসানের বিরুদ্ধে নৌকা প্রার্থীর প্রকাশ্যে ও গোপনে বিরোধীতা করার অভিযোগ উঠেছে। দলের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান ও সিনিয়র সহসভাপতি এসএম রাকিবুল আহসান এ অভিযোগ অস্বীকার করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় আওয়ামী লীগ নেতার বাসভবন থেকে মিছিলে ইটপাটকেল ছোঁড়ার অভিযোগ

প্রকাশের সময় : 07:28:40 pm, Thursday, 23 December 2021