সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় অনিদৃস্টকালের জন্য বিদ্যালয় বন্ধ করে দিলেন সভাপতি !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:06:54 pm, Wednesday, 13 March 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি:শ্রেনী কক্ষে তালা ঝুলিয়ে অনিদৃস্টকালের জন্য বিদ্যালয় বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি সুলতান আহমেদ’র বিরুদ্ধে। বুধবার সকালে কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়নে মৌলভীতবক বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির এমন কান্ডে হতবাক বনে গেছেন অবিভাবকসহ এলাকাবাসী। শিক্ষক নিয়োগ নিয়ে অসন্তোসের জের ধরে সভাপতি এমন কান্ড করেছেন বলে জানান অবিভাকসহ শিক্ষকরা।সরজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়েরে ছয়টি কক্ষেই তালা মারা রয়েছে।

অধিকাংশ শিক্ষার্থী বাড়ী ফিরে গেলেও কিছু শিক্ষার্থী বইপত্র হাতে নিয়ে স্কুলের বারান্দায় ঘুরছে। শিক্ষকরা বিদ্যালয়ের বারান্দায় পায়চারী করছেন। তৃতীয় শ্রেনীর ইয়াছিন, পঞ্চম শ্রেনীর রুমাসহ বেশ কয়েকজন শিক্ষার্থী এবং শিক্ষিকা সালমা পারভীন জানায়, সকাল নয়টা স্কুলে এসে দেখি সব রুমে তালা ঝুলানো রয়েছে।

দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী আবু বকরের পিতা নুর জামাল জানান, সকালে ছেলেকে স্কুলে পাঠালে কিছু সময় পরে সে বাড়ী ফিরে আসে। পরে স্কুলে এসে জানতে পারি সভাপতি স্কুল অনিদৃস্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আলমগীর হাওলাাদার জানান, সভাপতি সুলতান আহমেদ বুধবার সকালে এসে সকল রুমে তালা লাগিয়ে দিয়েছেন। বলেছেন স্কুল অনিদৃস্টকালের জন্য বন্ধ থাকবে। বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি সুলতান আহমেদ বিষয়টি অস্বাীকার করে বলেন, বিদ্যালয়ের দু’জন শিক্ষিকা দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন। এতে পাঠদান ব্যাহত হচ্ছে। এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কলাপাড়া উপজেলা প্রাথমকি শিক্ষা অফিসার জালাল আহমেদ দেশ রূপান্তরকে জানান, অভিযোগ পেয়েছি।

উপজেলা নিার্বহী অফিসার মহোদয় সরজমিনে তদন্তের নির্দেশনা দিয়েছেন। শিক্ষা সপ্তাহ নিয়ে ব্যস্ত রয়েছি। এক সপ্তাহ পরে বিষয়টি দেখব। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় অনিদৃস্টকালের জন্য বিদ্যালয় বন্ধ করে দিলেন সভাপতি !

প্রকাশের সময় : 09:06:54 pm, Wednesday, 13 March 2019