সংবাদ শিরোনাম:

কলাপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:06:24 pm, Sunday, 22 September 2019
  • 9 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।  পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন রোববার বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে প্রধানমন্ত্রীর প্রেরিত এসব শিক্ষা উপকরণ তুলে দেন।

পটুয়াখালী জেলা পরিষদের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য মো. ফিরোজ শিকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবীর, অধ্যক্ষ শহীদুল আলম, অধ্যক্ষ আবু সাঈদ, শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ২০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে বঙ্গবন্ধুর আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও হোয়াইট বোর্ড তুলে দেন। একই সময় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিকে একটি কম্পিউটার প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশের সময় : 09:06:24 pm, Sunday, 22 September 2019