সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত-২

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:24:14 pm, Saturday, 13 April 2024
  • 14 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের বিশ কানি এলাকায় যাত্রীবাহী চলন্ত সিএনজি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে আরোহী আফজাল হোসেন ও জাকারিয়া ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত হয়েছে চালকসহ চারজন। শনিবার সকাল সাতটার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন বরগুনা জেলার বড়ইতলা ও জাকারিয়া চরপাড়া এলাকার বাসিন্দা।

কলাপাড়া থানার এস আই জহুরুল ইসলাম ও আহতরা জানান, আমতলী থেকে কুয়াকাটার উদ্দেশ্য ছেড়ে আসা পাঁচ যাত্রী নিয়ে সিএনজি টি বিশকানি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে আফজাল হোসেন ও জাকারিয়া নিহত হয়।

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি ঘটলে সিএনজি চালক জামাল হোসেন ও মতিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপর আহত আবু সালেহ ও মাসুদ কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আবু সালে জানায়, আমররা বরগুনা থেকে আমতলী বাস স্ট্যান্ডে এসে কুয়াকাটার উদ্দেশ্যে সিএনজিতে উঠি। সিএনজিটির দ্রুতগামি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পরে খাজুর কাছে ধাক্কা লাগে। এতে গাড়ি উল্টে যায় আমি জ্ঞান হারিয়ে ফেলি।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানেে তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত-২

প্রকাশের সময় : 07:24:14 pm, Saturday, 13 April 2024