কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত




কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পরিবর্তন প্রকল্পের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজন করে। এতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন। এ কর্মশালার সভাপতিত্ব করেন সহকারী পরিচালক উপজেলা সিপিপি মো.আসাদ উজ্জামান খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো হুমায়ুন কবির, উপজেলা বন কর্মকর্তা মনিরুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো.হুমায়ুন কবির, ইউডিএফ এলজিডি ইঞ্জিনিয়ার মো.মাইনুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হুমায়ুন কবির, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.বাবুল মিয়া, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর পরিবর্তন প্রোগ্রাম ম্যানেজার সিলভেস্টার মিখায়েল মধু প্রমুখ।

বক্তারা দুর্যোগ পূর্বকালে এবং দুর্যোগ পরবর্তী সময়ে করণীয় বিষয় এবং দুর্যেগ বিষয়ক আদেশাবলি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রোপ্রাম অফিসার পায়েল চন্দ্র দাস।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD