সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় ওসির অপসারন দাবিতে ঝাড়ু মিছিল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:51:21 pm, Monday, 10 June 2024
  • 17 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া থানার ওসি আলী আহম্মদের অপসারনের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দারা। সোমবার সকাল দশ টায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমার নেতৃত্বে থানার সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে এসে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এর আগে গতকাল রাত বারোটা থেকে সকাল দশটা পর্যন্ত থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে ওই এলাকার বাসিন্দারা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো শাহিনা পারভীন সীমা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। গতকাল রবিবার পাখিমারা আওয়ামীলীগ অফিসের সামনে সীমার সমর্থক ও আওয়ামীলীগ নেতা রহমান তালুকদারের লোজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় রহমান তালুকদার মামলা দায়ের করে। এ মামলায় সীমার সমর্থক নজরুল খন্দকারকে গ্রেফতার করে পুলিশ। নজরুল খন্দকারের মুক্তির দাবিতে থানার সাসনে অবস্থান কর্মসূচি পালন করে শত শত নারী পুরুষ। এসময় ওসির অপসারণ দাবী করা হয়।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, আসামী গ্রেফতারের পর শাহিনা পারভীন সীমার নেতৃত্বে থানা ঘেরাওয়ের চেষ্টা করে উত্তেজিত জনতা। পুলিশ ধৈর্য ধারন করে তা মোকাবেলা করে। আসামীকে আদালতে প্রেরন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় ওসির অপসারন দাবিতে ঝাড়ু মিছিল

প্রকাশের সময় : 07:51:21 pm, Monday, 10 June 2024