কাউখালী প্রতিনিধি॥ ‘‘সুস্থভাবে বাঁচতে হলে, স্বাস্থ্যবিধি মানতে হবে, আমরা সবাই মাস্ক পড়ি, করোনা থেকে দূরে থাকি ’’ এই শ্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালিটির উদ্বোধন করেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন রেখা।
র্যালিটি উপজেলা চত্বরে থেকে বের হয়ে উপজেলার চৌরাস্তা, চিরাপাড়াসহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
র্যালি পরিচালনা করেন উপজেলা স্কাউট কাব লিডার মো. নজরুজ্জামান শিকদার, বাবুল কৃষ্ণ ঘোষ ও সমাজসেবক আব্দুল লতিফ খসরু।
Reporter Name 

















