করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালীতে দুই ব্যক্তির মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালীতে দুই ব্যক্তির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালীতে দুই ব্যক্তির মৃত্যু

করোনা: ৬৫ জনের মৃত্যু




পটুয়াখালী প্রতিনিধি॥ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালীতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে জেলায় ১০ জন আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন।

 

 

তারা হলেন, গলাচিপা শহরের স্থানীয় একটি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মোস্তাফিজুর রহমান খান (৫৯) ও কলাপাড়া উপজেলার মো. ইসমাইল হোসেন (৭৫)।

 

 

সিভিল সার্জন জানান, শুক্রবার রাতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান খান (৫৯) মারা গেছেন। তিনি গলাচিপা কালিকাপুর নুরিয়া ফাযিল মাদ্রাসার চাকরি করতেন। গত ২৯ শে মার্চ পটুয়াখালীতে করোনা পজিটিভ শনাক্ত হলে তিনি বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্বাস্থ্য বিধি মেনে গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

 

 

তিনি জানান, গত ২৯ শে মাচ কলাপারা উপজেলার মদ্রোসা এলাকার মো. ইসমাইল হোসেন (৭৫) করোনা পজেটিভ শনাক্ত হন। গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে নিজ বাড়িতে হোম আইসোলিউসনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার জানাজা শেষে তাকে স্বাস্থ্য বিধি অনুসারে দাফন করা হয়েছে।

 

 

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে সদর উপজেলায় ৯ জন ও কলাপাড়া ১ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮১৯ জনে। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৭১০ জন। এ পর্যন্ত ১৫,৮৫০ টি নমুনা পরীক্ষা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD