করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালীতে আরও একজনের মৃত্যু Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালীতে আরও একজনের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালীতে আরও একজনের মৃত্যু




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে আবদুল বারেক গাজী (৫০) নামের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসাপতালে তিনি মারা যান। আবদুল বারেক পটুয়াখালী জেলা শহরের আদালত পাড়ার বাসিন্দা ছিলেন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে পটুয়াখালী জেলায় তিনজনের মৃত্যু হয়।

এছাড়া পুলিশ, চিকিৎসক, শিক্ষিকাসহ এ পর্যন্ত ৩০ জন আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী সিভিল সার্জন মোহাম্মদ জাহাংগীর আলম। আক্রান্ত ব্যক্তিরা আইসোলেশনসহ নানা প্রক্রিয়ায় চিকিৎসাধীন রয়েছেন।

মৃতের পরিবারের বরাত দিয়ে পৌর এলাকার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহিদ হোসেন জানান, বারেক ১০/১২ দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে বুধবার সন্ধ্যায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান।

পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবদুল মতিন জানান, করোনার উপসর্গ নিয়ে বুধবার রাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে। নিয়ম মেনে তার দাফন সম্পন্ন হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD