সংবাদ শিরোনাম:

করোনায় মারা যাওয়া যুবকের বোনও আক্রান্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:45:36 pm, Sunday, 12 April 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি গত ৯ এপ্রিল দুমকিতে করোনাভাইরাস সংক্রমণে মারা যাওয়া যুবকের বোন। যুবকের মৃত্যুর পর ওইদিনই তার বাড়ির ৯ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের পাঠানো হয় এবং রোববার (১২ এপ্রিল) বিকেলে আইইডিসিআরের রিপোর্টে দুলালের বড় বোনে পজেটিভ আসে। তবে পরিবারের অন্যান্য সদস্যদের নেগেটিভ আসে।

এ নিয়ে এখন পর্যন্ত পটুয়াখালী জেলায় দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত দুইজন আপন ভাই-বোন। এদের মধ্যে ভাই মো. দুলাল হাওলাদার (৩২) গত ৯ এপ্রিল দুপুর পৌনে ২টায় নিজ বাড়িতেই মারা যান। এ তথ্য জানান পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি জানান, কোভিড-১৯ আক্রান্তে মৃত দুলাল হাওলাদারের বাড়ির একমাত্র তাঁর বড় বোন খাদিজা বেগমের নমুনায় আইইডিসিআরের রিপোর্টে পজেটিভ এসেছে। তাকে তাদের নিজ বাড়িতেই আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

প্রসঙ্গত, কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত মো. দুলাল হাওলাদার নারায়ণগঞ্জে গার্মেন্টসে কাজ করতেন। গত ৪ এপ্রিল সেখান থেকে তিনি জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যথা নিয়ে দুমকির নিজ বাড়িতে আসেন। ৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো এবং ৯ এপ্রিল বিকেলে পজেটিভ রিপোর্ট আসে। কিন্তু এরই আগে ওইদিন দুপুরে দুলাল মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনায় মারা যাওয়া যুবকের বোনও আক্রান্ত

প্রকাশের সময় : 10:45:36 pm, Sunday, 12 April 2020