সংবাদ শিরোনাম:

করোনায় জনতার করণীয়: গলাচিপায় ফেসবুক লাইভ টক শো আজ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:06:39 pm, Friday, 19 June 2020
  • 21 সংবাদটি দেখা হয়েছে

নিয়ামুর রশিদ শিহাব॥ মানবিক গলাচিপা’র আয়োজনে “করোনায় জনতার করণীয়” শীর্ষক অনলাইন লাইভ টক শো আজ শুক্রবার(১৯জুন) রাত ৮.০০ টায় অনুষ্ঠিত হবে।

মানবিক গলাচিপা গ্রুপের এডমিন সোহরাওয়ার্দী শুভর সঞ্চালনায় লাইভ টক শোতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার শাহ্ মোঃ রফিকুল ইসলাম, গলাচিপা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান কবির,গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম এবং আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি সমিত কুমার দত্ত মলয় ।

টকশো’র সঞ্চালক সোহওয়ার্দী শুভ জানায়, গলাচিপায় দিন দিন করোনা পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে উপজেলায় করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি রোধ করতে ইউএনও সাহেব কি কি পদক্ষেপ নিয়েছে বা ভবিষ্যতে তার কি পরিকল্পনা আছে সেগুলো জনগনের সামনে তুলে ধরাই এই টক শো’র মূল লক্ষ্য।

এছাড়া আইনশৃঙ্খলা নিয়ে ওসি ও স্বাস্থ্য সম্পর্কে স্বাস্থ্য কর্মকর্তার ভবিষ্যত পরিকল্পনা সবার সামনে তুলে ধরবেন। ছাত্রদের নানা বিষয় নিয়ে অধ্যক্ষ আলোচনা করবে। তাই সকলকে এই টকশো দেখার জন্য অনুরোধ করা হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনায় জনতার করণীয়: গলাচিপায় ফেসবুক লাইভ টক শো আজ

প্রকাশের সময় : 02:06:39 pm, Friday, 19 June 2020